ডোমেইন নেমের উপলব্ধতা চেক করুন

ডোমেইন নেমের উপলব্ধতা চেক করুন

Hostinger-এর WHOIS সার্চ টুল আপনাকে আপনার নির্বাচিত ডোমেইন নেমটি উপলব্ধ আছে কি না তা চেক করতে সাহায্য করে। যদি এটি উপলব্ধ থাকে, তবে আপনি সরাসরি আমাদের ডোমেইন চেকার ব্যবহার করে আপনার সাইটের জন্য সেটি কিনতে পারবেন।

ডোমেইন নেমের মালিককে খুঁজুন

ডোমেইন নেমের মালিককে খুঁজুন

আপনার কাঙ্ক্ষিত ডোমেইন নেমটি যদি অন্য কেউ নিয়ে থাকে, তবে বর্তমান রেজিস্ট্রার ও ওয়েবসাইটের মালিকের নাম ও ব্যক্তিগত যোগাযোগের বিবরণসহ সর্বজনীনভাবে উপলব্ধ সব তথ্য খুঁজে পেতে আমাদের WHOIS লুকআপ সার্ভিসটি ব্যবহার করুন।

ডোমেইন মেয়াদোত্তীর্ণের তারিখ দেখুন

ডোমেইন মেয়াদোত্তীর্ণের তারিখ দেখুন

ডোমেইন নেম কখন মেয়াদোত্তীর্ণ হবে তা খুঁজে বের করুন। বর্তমান মালিক যদি রিনিউ না করার সিদ্ধান্ত নেন, তবে এটি উপলব্ধ হওয়ামাত্রই একটি দারুণ ডোমেইন লুফে নেওয়ার সুযোগ পাবেন আপনি।

WHOIS লুকআপ টুল কী?

Hostinger-এর WHOIS লুকআপ টুল অফিশিয়াল WHOIS ডোমেইন ডেটাবেসে রেজিস্টার করা সর্বশেষ ডেটা দেখায়। ডোমেইনের রেজিস্ট্র্যান্ট সম্পর্কে তথ্য পেতে আপনি ফ্রিতে যতবার খুশি এটি ব্যবহার করতে পারেন।

এটি কীভাবে কাজ করে?

যখনই কেউ কোনো ডোমেইন নেম রেজিস্টার করেন, তখন তাদেরকে ICANN-এর কাছে নিজেদের তথ্য সাবমিট করতে হয়। এর মধ্যে কিছু তথ্য পাবলিক ডেটাবেসে উপলব্ধ করা থাকে এবং আমাদের লুকআপ সার্ভিস ব্যবহার করে সেগুলো অ্যাক্সেস করা যায়।
WHOIS লুকআপ টুল কী?

WHOIS বিষয়ক সাধারণ জিজ্ঞাসা

WHOIS লুকআপ ডেটাবেস বিষয়ক সাধারণ জিজ্ঞাসাগুলোর উত্তর জেনে নিন।

WHOIS ডেটাবেস কী?

WHOIS ডেটাবেসে ইন্টারনেটে রেজিস্টার করা সব ডোমেইন নামের তালিকা থাকে। এটি Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিয়মিত আপডেট করা হয়।

এই ডেটাবেসটি ডোমেইন নেমের তথ্য ও রেকর্ড পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন রেজিস্ট্রেশন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বর্তমান ডোমেইন রেজিস্ট্রার ও নেম সার্ভার, সেইসাথে মালিকের ব্যক্তিগত যোগাযোগের তথ্য।

WHOIS প্রাইভেসি কী?

একটি ডোমেইন রেজিস্টার করার জন্য, ভেরিফিকেশনের উদ্দেশ্যে আপনাকে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেইলসহ ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে।

এই তথ্যগুলো পাবলিক WHOIS ডেটাবেসে একটি তালিকা হিসেবে সংরক্ষিত থাকে, যা যে কেউ WHOIS কোয়েরি ব্যবহার করে অ্যাক্সেস করতে পারে। তবে EU-তে রেজিস্টার করা ও GDPR দ্বারা সুরক্ষিত অথবা ডোমেইন প্রাইভেসি প্রোটেকশন সার্ভিস ব্যবহার করে গোপন রাখা ডোমেইনের বিবরণ এতে অন্তর্ভুক্ত থাকে না।

WHOIS প্রাইভেসি সুরক্ষা প্রক্সি সার্ভারের বিবরণ দিয়ে প্রতিস্থাপন করে রেজিস্ট্রারদের তথ্য সুরক্ষিত রাখে। Hostinger ব্যবহারকারীরা এই সুবিধাটি ফ্রিতে উপভোগ করতে পারেন। এটি সম্প্রতি কেনা সব ডোমেইনের জন্যই সক্রিয় করা থাকে এবং hPanel-এর মাধ্যমে চালু করা যায়।

WHOIS চেকার টুলটি কি ফ্রিতে ব্যবহার করা যায়?

হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে একটি ডোমেইন নামের মালিক কে তা খুঁজে বের করতে আপনি আমাদের WHOIS টুল ব্যবহার করতে পারেন। এর চেয়েও বড় কথা, আপনি কতগুলো কোয়েরি করতে পারবেন তার কোনো সীমা নেই, তাই আপনি যতগুলো ওয়েবসাইটের তথ্য চান, নির্দ্বিধায় তা জেনে নিতে পারেন।

WHOIS ডেটা সার্চ টুল কীভাবে ব্যবহার করব?

WHOIS সার্চ করা খুবই সহজ। শুধু ওপরের সার্চ বক্সে ডোমেইন বা ওয়েবসাইটের নাম লিখুন ও সার্চে ক্লিক করুন। টুলটি পাবলিক ডেটাবেস স্ক্যান করবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে সংগৃহীত তথ্যগুলো দেখাবে।

আপনার WHOIS তথ্য কীভাবে আপডেট করবেন?

ডোমেইন মালিকানা সম্পর্কে ICANN-এর নিয়মগুলো মেনে চলার জন্য আপনার WHOIS তথ্য সবসময় আপডেট রাখা উচিত। এর মানে হলো একদম সঠিক যোগাযোগের তথ্য প্রদান করা, যার মাধ্যমে আপনি আপনার ডোমেইন রেজিস্ট্রারের কাছ থেকে মেসেজ বা ইমেইল পেতে পারেন।

আপনি hPanel-এর মাধ্যমে খুব সহজেই এটি আপডেট করতে পারবেন। আপনাকে শুধু লগইন করতে হবে ও ডোমেইন সেকশন আপডেট করতে হবে

কিছু WHOIS এন্ট্রি গোপন করা থাকে কেন?

ডোমেইন নাম মালিকরা WHOIS প্রাইভেসি সুরক্ষার জন্য আবেদন করতে পারেন এবং রেজিস্ট্রার তাদের তথ্য প্রক্সি সার্ভারের বিবরণ দিয়ে প্রতিস্থাপন করে দেবে।

ডোমেইন রেজিস্ট্রার স্থানীয় ডেটা সুরক্ষা ও প্রাইভেসি আইন, যেমন GDPR অনুসরণ করেও কিছু তথ্য গোপন করতে পারে।

WHOIS তথ্য গোপন করার প্রক্রিয়াটি কী?

Hostinger-এর মাধ্যমে আপনার কেনা সব ডোমেইন নামের সাথেই ফ্রি WHOIS প্রাইভেসি প্রোটেকশন থাকে – এটি আপনার hPanel অ্যাকাউন্টের মাধ্যমেও সক্রিয় করা যেতে পারে। শুধু আমাদের WHOIS প্রাইভেসি অ্যাক্টিভেশন গাইড অনুসরণ করুন ও কয়েক মিনিটের মধ্যেই আপনি এটি সেট করে ফেলতে পারবেন।

মনে রাখবেন, WHOIS প্রাইভেসি প্রোটেকশন সক্রিয় না করলেও, আপনার ডোমেইনটি যদি EU-তে রেজিস্টার করা থাকে তবে আপনার ব্যক্তিগত বিবরণ ও যোগাযোগের তথ্য দেখানো হবে না।

ডোমেইন রেজিস্টার করতে কি WHOIS সার্চ টুল ব্যবহার করা যেতে পারে?

হ্যাঁ, করা যাবে। আপনি যখন আমাদের টুল ব্যবহার করে কোনো ডোমেইন সার্চ করবেন, তখন WHOIS লুকআপ ফলাফল দেখাবে যে এটি কেনার জন্য উপলব্ধ কি না। যদি উপলব্ধ থাকে, তবে আপনি তখনই আপনার ওয়েবসাইটের জন্য সেটি কিনে নিতে পারবেন।

আরও অপশন ও উন্নত সাজেশনের জন্য, আমাদের ডোমেইন চেকার টুলটি ব্যবহার করুন!