সবগুলো ডোমেইন এক্সটেনশন

আপনার সাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় ডোমেইন নেম এক্সটেনশনগুলো থেকে বেছে নিন।

.com
1,779408.87
.online
4,419129
.shop
3,909129
.pro
3,559369
.net
2,2091,366.11
.blog
3,679249
*২ বা তার বেশি বছরের রেজিস্ট্রেশনসহ ১ম বছর
প্রতিটি প্রযোজ্য ডোমেইনের সাথে একটি ফ্রি প্রাইভেসি প্রোটেকশন অন্তর্ভুক্ত থাকে

আগে থেকেই ডোমেইন আছে?

ট্রান্সফার করুন

2026 সালের সেরা ডোমেইন এক্সটেনশনগুলো

.com
1,779
77% সাশ্রয়
408.87 /১ম বছর
.cloud
3,189
92% সাশ্রয়
249 /১ম বছর
.shop
3,909
97% সাশ্রয়
129 /১ম বছর
.io
8,339
53% সাশ্রয়
3,929 /১ম বছর
.icu
1,969
87% সাশ্রয়
249 /১ম বছর
.info
3,559
90% সাশ্রয়
369 /১ম বছর
.pro
3,559
90% সাশ্রয়
369 /১ম বছর
.online
4,419
97% সাশ্রয়
129 /১ম বছর

Hostinger-এর TLD লিস্ট থেকে কেন ডোমেইন কিনবেন

সুনাম ও নির্ভরযোগ্যতা

সুনাম ও নির্ভরযোগ্যতা

আমরা একটি স্বনামধন্য ICANN-রেজিস্টার্ড রেজিস্ট্রার, যারা ডোমেইন এক্সটেনশনের একটি বিস্তৃত লিস্ট অফার করছি। ১০০-এরও বেশি ডোমেইন এন্ডিং থেকে বেছে নিন এবং আপনার অনলাইন যাত্রা সঠিক উপায়ে শুরু করুন।

নিরাপত্তা ও প্রাইভেসি

নিরাপত্তা ও প্রাইভেসি

সাপোর্টেড TLD-গুলোর জন্য Hostinger-এ WHOIS ডোমেইন প্রাইভেসি প্রোটেকশন একদম ফ্রি। পাবলিক অ্যাক্সেস থেকে আপনার যোগাযোগের বিবরণ, নাম ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন।

২৪/৭ এক্সপার্ট সাপোর্ট

২৪/৭ এক্সপার্ট সাপোর্ট

আপনার ওয়েবসাইট বা ডোমেইন নেম এক্সটেনশন নিয়ে কোনো কারিগরি সমস্যায় পড়লে, আপনাকে সাহায্য করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট টিম সবসময় প্রস্তুত।

আপনার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় সবকিছু

আপনার অনলাইন যাত্রায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলগুলো খুঁজে নিন। এর সবকিছুই শুরু হয় একটি আদর্শ ডোমেইন নেম দিয়ে।

সবগুলো ডোমেইন এক্সটেনশন এক্সপ্লোর করুন

আমাদের TLD লিস্টে রয়েছে: জেনেরিক টপ-লেভেল ডোমেইন, কান্ট্রি-কোড TLD ও নতুন TLD। আপনার অনলাইন প্রজেক্টগুলোর জন্য আপনি সেরা ডোমেইন এক্সটেনশনগুলো খুঁজে পাবেন। এটি উপলব্ধ আছে কি না, তা চেক করতে আমাদের ডোমেইন চেকার ব্যবহার করুন।

সবগুলো ডোমেইন এক্সটেনশন এক্সপ্লোর করুন

আপনার ওয়েবসাইট তৈরি করুন

আমরা ৯৯.৯% আপটাইম গ্যারান্টিসহ দ্রুত ও নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং অফার করি। শেয়ার্ড, ক্লাউড বা ম্যানেজড হোস্টিং ফর WordPress প্ল্যান থেকে বেছে নিন এবং আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স বা ধীরগতির লোডিং নিয়ে আর কখনো চিন্তা করবেন না।

আপনার ওয়েবসাইট তৈরি করুন

একটি পেশাদার ইমেইল নিন

একটি পেশাদার ইমেইল ঠিকানা নিয়ে আপনার অনলাইন ব্যবসার সুনাম বৃদ্ধি করুন। আর ওয়ার্কফ্লো ম্যানেজমেন্টের জন্য আপনার যদি আরও সমন্বিত কোনো টুলের প্রয়োজন মনে হয়, তবে Google Workspace বেছে নিতে পারেন।

একটি পেশাদার ইমেইল নিন

ডোমেইন এক্সটেনশন বিষয়ক সাধারণ জিজ্ঞাসা

ডোমেইন এন্ডিং সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর জেনে নিন।

ডোমেইন এক্সটেনশন কী?

ডোমেইন এক্সটেনশন, যা টপ-লেভেল ডোমেইন (TLD) নামেও পরিচিত, এটি হলো একটি ডোমেইন নেমের শেষ অংশ যা ডটের পরে থাকে। .com হলো সবচেয়ে জনপ্রিয় TLD যা ওয়েব অ্যাড্রেসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ডোমেইন এন্ডিং মানুষকে সাইটের উদ্দেশ্য বা এর ভৌগলিক অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, .us দিয়ে শেষ হওয়া সাইট আমেরিকান দর্শকদের ফোকাস করে। The Internet Corporation for Assigned Names and Numbers (ICANN), একটি প্রতিষ্ঠান যা TLD পরিচালনা করে, তারা সব ডোমেইন এক্সটেনশনকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে: জেনেরিক ডোমেইন এক্সটেনশন (gTLD), স্পন্সরড (sTLD), কান্ট্রি-কোড (ccTLD), ইনফ্রাস্ট্রাকচার ও টেস্ট (tTLD)।

সঠিক ওয়েবসাইট নামের সাথে উপযুক্ত ডোমেইন এক্সটেনশনের কম্বিনেশন আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াবে, SEO প্রচেষ্টায় সাহায্য করবে, আরও ভিজিটর আকর্ষণ করবে ও অনলাইনে আপনার ব্র্যান্ড প্রতিষ্ঠা করবে।

আমি কীভাবে আমার পছন্দের এক্সটেনশন দিয়ে শেষ হওয়া একটি ডোমেইন কিনতে পারি?

আপনি ২টি ধাপে ডোমেইন নাম কিনতে পারেন:

১. ওপরের সার্চ বক্সে একটি ওয়েবসাইট নাম লিখুন এবং 'কার্টে যোগ করুন'-এ ক্লিক করে আপনার পছন্দের TLD বেছে নিন।

২. চেকআউট পেজে যান, রেজিস্ট্রেশনের মেয়াদ নির্বাচন করুন এবং ক্রয় সম্পন্ন করুন।

অভিনন্দন! এখন সম্পূর্ণ রেজিস্ট্রেশনের মেয়াদ পর্যন্ত এই ওয়েব অ্যাড্রেসের মালিক আপনি।

আমার কি একটি নতুন ডোমেইন এক্সটেনশন নেওয়া উচিত?

হ্যাঁ। একটি নতুন ডোমেইন এক্সটেনশনের নির্দিষ্ট অর্থ থাকে, যা সম্ভাব্য গ্রাহকদের এক নজরেই আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য শনাক্ত করতে সাহায্য করে।

উদাহরণস্বরূপ, যেসব স্থানীয় ব্যবসা কান্ট্রি-কোড এক্সটেনশন ব্যবহার করে, তাদের টার্গেট মার্কেট কোথায় তা সহজেই পরিষ্কার হয়ে যায়। তারা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে এবং আপনার ব্র্যান্ডিং উন্নত করতে পারে, যা নতুন ডোমেইন এক্সটেনশন কেনাকে সার্থক করে তোলে।

আপনি আমাদের প্রিমিয়াম, বিজনেস বা যেকোনো ক্লাউড হোস্টিং বা WordPress হোস্টিং প্ল্যান কিনে একটি ফ্রি ডোমেইন নেম পেতে পারেন। এই প্ল্যানগুলোর সাথে থাকছে ১ বছরের জন্য ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন-ভিত্তিক ইমেইল অ্যাড্রেস ও একটি হাই-পারফর্মিং ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় সব ফিচার।

একটি মনে রাখার মতো ডোমেইন কীভাবে বেছে নেব?

কোনো ব্যবসা শুরু করার বা ব্র্যান্ড তৈরি করার সময় একটি পরিচিত ডোমেইন এক্সটেনশন বেছে নেওয়া বেশ ভালো একটি পদক্ষেপ। এটি আপনার ওয়েবসাইট মনে রাখা সহজ করে, যার ফলে ট্রাফিক বাড়তে পারে এবং নতুন গ্রাহক আকর্ষণ করা যায়।

একটি দারুণ ডোমেইন নামের অন্যান্য দিকগুলো হলো:

  • দৈর্ঘ্য – আপনার ডোমেইন সর্বোচ্চ ২-৩ শব্দের হওয়া উচিত।
  • সরলতা – সংখ্যা, ড্যাশ ও সংক্ষিপ্ত রূপ এড়িয়ে চলুন।
  • প্রাসঙ্গিক কি-ওয়ার্ড – এগুলো আপনাকে সার্চ ইঞ্জিনে ভালোভাবে র‍্যাংক করতে সাহায্য করতে পারে।
  • সবচেয়ে ভালো ডোমেইন এক্সটেনশনগুলো উপলব্ধ না থাকলে কী করব?

    আপনার পছন্দের ডোমেইন নেমটি যদি আগে থেকেই অন্য কেউ রেজিস্টার করে থাকে, তবে বর্তমান মালিকের যোগাযোগের তথ্য খুঁজতে একটি WHOIS সার্চ টুল ব্যবহার করার চেষ্টা করুন এবং এটি কেনার জন্য একটি অফার দিন। অথবা ডোমেইন মালিকানার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপর কিনে নিন।

    তবে, সবচেয়ে ভালো উপায় হলো ভিন্ন কোনো ওয়েবসাইট নাম বেছে নেওয়া অথবা রেজিস্ট্রেশনের জন্য উপলব্ধ নতুন ডোমেইন এক্সটেনশনগুলো খুঁজে দেখা। আপনি হয়তো আরও ভালো কোনো অপশন পেয়েও যেতে পারেন।

    ডোমেইন নেম রেজিস্ট্রেশনের মেয়াদ কতদিন থাকে?

    আমাদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে ওয়েবসাইট অ্যাড্রেস কিনতে চান, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সম্ভব নয়। সাধারণ ডোমেইন রেজিস্ট্রেশনের মেয়াদ হলো ১ বছর, তবে আপনার কাছে এটি রিনিউ করার অপশন থাকবে।

    আপনি চাইলে দীর্ঘ সময়ের জন্যও আপনার ডোমেইন নেম রেজিস্টার করতে পারেন। TLD-এর ওপর ভিত্তি করে, আপনি আপনার ওয়েব অ্যাড্রেস ৩ বছর পর্যন্ত রেজিস্টার করতে পারবেন, যা আপনাকে প্রতি বছর পেমেন্ট প্রক্রিয়া পুনরাবৃত্তি করার ঝামেলা থেকে বাঁচাবে।

    এছাড়াও, এটি সময়মতো রিনিউ করতে ভুলে যাওয়া ও আপনার ডোমেইন নেম অন্য কারো কাছে হারিয়ে ফেলার ঝুঁকি কমায়।

    কীভাবে Hostinger-এ ডোমেইন নেম ট্রান্সফার করব?

    কয়েকটি ধাপেই আপনি আপনার ওয়েবসাইট নাম Hostinger-এ ট্রান্সফার করতে পারেন:

    ১. আমাদের ডোমেইন ট্রান্সফার টুলে যান এবং আপনি যে ডোমেইন নামটি ট্রান্সফার করতে চান, সেটি লিখুন।

    ২. ক্রয় সম্পন্ন করুন এবং EPP কোড দিন, যা আপনি আপনার বর্তমান ডোমেইন রেজিস্ট্রারের কাছ থেকে পাবেন।

    ৩. ট্রান্সফারটি সম্পন্ন হলে কনফার্ম করে আপনি একটি ইমেইল পাবেন।

    ব্যাস, এইটুকুই – প্রক্রিয়াটি সত্যিই অনেক সহজ।

    অনলাইন উপস্থিতির জন্য কি আমাকে একটি নতুন ডোমেইন নাম কিনতে হবে?

    একটি অনলাইন উপস্থিতি তৈরি করতে আপনার যে ডোমেইন নেম কিনতেই হবে এমন কোনো কথা নেই। আপনি থার্ড-পার্টি ওয়েবসাইটগুলোতে আপনার কনটেন্ট পাবলিশ করতে পারেন, তবে মনে রাখবেন যে তারা সম্ভবত আপনার কাজের মালিকানা নিজেদের কাছেই রেখে দেবে, যা কখনও কখনও আপনাকে সেই কনটেন্টগুলো অন্য ওয়েবসাইটে স্থানান্তর বা ব্যবহার করতে বাধা দিতে পারে।

    একটি নতুন ডোমেইন নেম কিনলে তা আপনাকে আপনার ওয়েবসাইট, কনটেন্ট এবং সবচেয়ে বড় কথা—আপনার ব্র্যান্ডের সম্পূর্ণ মালিকানা দেয়। অন্য কেউ এই একই নাম ব্যবহার করতে পারবে না – সম্পূর্ণ রেজিস্ট্রেশনের মেয়াদজুড়ে এটি শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।

    বলাই বাহুল্য যে, একটি টপ-লেভেল ডোমেইনের মালিক হওয়া আপনাকে আরও বেশি পেশাদার হিসেবে উপস্থাপন করবে। তাই, আজই আপনার আদর্শ TLD সার্চ করুন।